চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে শনিবার সকালে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো জিয়াউদ্দীন।

তিনি বলেন, বাংলাদেশকে খুব একটা সম্মানের চোখে মানুষজন দেখতে চায় না। তা না, কেন, বাংলাদেশে সম্পদ কম, মেধা কম তা না। আমরা বিজ্ঞানের কিছু একটা দেখাতে পারি না, এই দেশের মাটিতে বসে। আমাদের পূর্বে পুরুষরা যারা ছিলেন তারা কিন্তু বিশ্বের দরবারে মান রেখে ছিলো। কিন্তু আমরা বিশ্বে কোন মান রাখতে পারি না। শিক্ষার্থীদের বলেন, তোমাদের জ্ঞান চর্চা করতে হবে। আমাদের অস্তিত্ব বাচিয়ে রাখতে হয়, মানুষের প্রতি সত্যি সত্যি যদি ক্ষমতা ও প্রভাববিস্তার করতে চাই, তাহলে আমাদের জ্ঞান ছাড়া বিকল্প নাই। তাই তরুনদেরকে কিন্তু পড়তে হবে, পড়া ছাড়া জ্ঞানের পদ আসে না।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ উদ্দিন।