খুলনা ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, গণভোটটি হবে আমাদের সমস্ত সংস্কার জুলাই সনদ হিসেবে যেটাকে আমরা একটি প্যাকেজ হিসেবে বিবেচনা করছি। সেটাকে নিয়ে গণভোট হবে। সুতরাং গণভোটটা আগেই হয়ে যাওয়া দরকার। জনগণ যদি গ্রহণ করে, সেই গণভোটের ভিত্তিতেই পরবর্তী প্রক্রিয়াগুলো এবং নির্বাচন হবে। আর জনগণ যদি বাতিল করে দেয়, তাহলে তো সেটা এখানে শেষ হয়ে যাবে। সুতরাং বিষয়টা খুব স্পষ্ট হবে। নির্বাচনের আগেই গণভোট হবে এবং নির্বাচন তার ভিত্তিতে হবে। তিনি বলেন, জনগণের হিসাব জনগণ বুঝিয়ে দেওয়ার মাধ্যমে জামায়াতে ইসলামী জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা নিশ্চিত করবে। কোনো রাষ্ট্রে জবাবদিহিমূলক সরকার থাকলে ঐ রাষ্ট্রে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, জুলুম-নির্যাতন, বৈষম্য, অন্যায়-অবিচার চিরতরে বন্ধ হয়ে যায়। এ সময় তিনি খুলনা-৩ সংসদীয় এলাকাকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত করে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। উপস্থিত জনসাধারণকে তিনি প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে খুলনা-৩ সংসদীয় এলাকা মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজিমুক্ত থাকবে। প্রতিটি মানুষ স্বাধীনভাবে নাগরিক সকল সুবিধা লাভ করবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে খুলনা-৩ আসনে দৌলতপুর থানাধীন ৫ নং ওয়ার্ডের মোল্লার মোড় ও শেরেবাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, ৫ নং ওয়ার্ড আমীর জাকির হোসেন, সেক্রেটারি ইবাদত হোসেন, রেজাউল কবির, আশরাফ হোসেন, হাসানুজ্জামান, নিজামুদ্দিন, আরিফ হোসেন, হুমায়ুন কবির, আলী আকবার, মীর হুমায়ুন কবির, সোহরাব হোসেন, সান্টু, আরিফুল ইসলাম, জাকির হোসেন, রুম্মান, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, আবু সাঈদ, মারুফ ও রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী বলেন, জবাবদিহিমূলক সরকার কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না। জামায়াতে ইসলামী বৈষম্যহীন, সুখি-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র জাতিকে উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

পঞ্চগড় সংবাদদাতা : শুক্রবার (২৬ অক্টোবর) গোয়ালঝাড় বাজার হাইস্কুল মাঠে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়ন জামায়াত কর্তৃক আয়োজিত ভোট কেন্দ্রভিত্তিক যুব, ছাত্র ও শ্রম প্রতিনিধি সভা অনুষ্ঠিত।

সাতমেড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পঞ্চগড় ১ আসনের সংসদ পদ প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের কান্ডারী মাওলানা ইকবাল হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ মফিজউদ্দীন।

প্রধান অতিথি হিসেবে মাওলানা ইকবাল হোসাইন বলেন, আমাদের নিষিদ্ধ করতে হলে আগে ইতিহাস ঘুরে দেখেন। চাঁদাও দেবে ভোটও দিবে, জনগণের এতো বোকা না। চাঁদা দিলে ভোট দিবে না। আমরা আপনাদের ১০ তালা বাড়ি বানিয়ে দিতে পারবো না, তবে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ আপনাদের উপহার হিসেবে দিতে পারবো। আসুন দলমত নির্বিশেষে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা সেক্রেটারি সুলতান মাহমুদ, সহকারী বায়তুলমাল সেক্রেটারি আতিকুর রহমান আতিক, শিবিরের সাবেক জেলা সভাপতি ও জামায়াতের সাতমেড়া ইউনিয়ন সেক্রেটারি জুলফিকার রহমান প্রমুখ।

দৌলতপুর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জ ১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ডাঃ আবুবকর সিদ্দিক এর গতকাল দৌলতপুরে বাচামারা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ৪ নং ওয়ার্ডে উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি আব্দুল করিম গাজীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী জননেতা ডাঃ আবুবকর সিদ্দিক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার মিডিয়া ও প্রশিক্ষণ সম্পাদক হাফেজ তাসলিম উদ্দিন, ঘিওর থানা আমীর মাওলানা জহিরুল ইসলাম, শিবালয় থানা আমীর হাফেজ হাতেম আলী, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, নায়েবে আমীর হাফেজ নজরুল ইসলাম মানিকগঞ্জ জেলা সংস্কৃতি সংসদের সহকারী পরিচালক অ্যাডভোকেট এস এম ফেরদৌস প্রমুখ। বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচিত করার জন্য সার্বিক সহযোগিতা ও দোয়া চান।

রামগঞ্জ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুরের জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন উদ্যোগে গাজীপুর হাই স্কুল মাঠে ৩১ অক্টোবর শনিবার এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্লাহ্ পাটওয়ারী বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় বিজয় অর্জনে শ্রমজীবী ভাইয়েরাও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।

বিশেষ অতিথির বক্তব্যে রামগঞ্জ উপজেলার প্রধান উপদেষ্টা ও লক্ষ্মীপুর (১) রামগঞ্জ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসান পাটওয়ারী।

সাধারণ সম্পাদক মাস্টার রাসেল মাহমুদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মাস্টার ফয়সাল আহমেদ, উপজেলা সভাপতি সাইফুল ইসলাম আজগর, সহ-সভাপতি মাস্টার আক্তারুজ্জামান ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন রামগঞ্জ উপজেলার সভাপতি শাহাদাত হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

কাজিপুর (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আলহাজ্ব শাহীনুর আলম কাজিপুর উপজেলার চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে জনসংযোগ করেছেন।

সম্প্রতি চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে সমর্থন কামনা করেন।জনসংযোগ চলাকালে অধ্যক্ষ মাওলানা আলহাজ্ব শাহীনুর আলম বলেন, “দেশে ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় জনগণের সহযোগিতা প্রয়োজন। ইনশাআল্লাহ, আমরা জনগণের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যাব।” দুর্নীতি, শোষণ-পীড়ন, ও মাদক-সন্ত্রাসমুক্ত মানবিক সমাজ গড়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য। উন্নয়ন, শান্তি, সমৃদ্ধ ও বৈষম্যহীন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসন গড়তে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।

তিনি আরও বলেন, আগামীতে জামায়াত ক্ষমতায় আসলে দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত সমাজ বিনির্মাণ এবং কাজিপুরের সকল রাস্তাঘাট উন্নয়ন করবো ইনশা আল্লাহ। জনসংযোগ কার্যক্রমে কাজিপুর উপজেলা জামায়াতের আমীর প্রভাষক, জাহিদুল ইসলাম (স্বপন), নায়েবে আমির মাওলানা শাহীনুর আলম, সেক্রেটারি আরমান হোসেন, কাজিপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাজ্জাক সহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, লুটপাটকারীরা আবারো সুযোগ পেলে জাতিকে বিপদে ফেলবে। এবারের নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার নির্বাচন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার নির্বাচন, বাংলাদেশে ইনসাফ কায়েমের নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন।

সোমবার (৩ নভেম্বর) পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার নির্বাচন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার নির্বাচন, বাংলাদেশে ইনসাফ কায়েমের নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। তাই দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘আল্লাহর দয়ায় আমরা যদি নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তবে ইনশাআল্লাহ আমরা পিরোজপুরে সরকারি ব্যবস্থাপনায় শিল্প কল-কারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ভেঙে পড়া সড়ক ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও নদী ভাঙন এলাকাগুলোকে চিহ্নিত করে টেকসই বাঁধের ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে আদর্শবান, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা হবে। আমাদের লক্ষ্য শুধু ভোটে জয়ী হওয়া নয় বরং আমাদের লক্ষ্য একটি ন্যায় ও ইনসাফভিত্তিক, স্বচ্ছ ও মানবিক বাংলাদেশ গঠন করা।’ ‎

মীরসরাই

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং হাইতকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) মহালংকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা নুরুল কবির এবং উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন।

সভাপতিত্ব করেন ১৪নং হাইতকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা মফিজুল হক।