মাহবুব আলম, তানোর রাজশাহী : তানোর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ লিয়াকত সালমান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরে কর্মকর্তা আমীর হামজা। সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদ হোসেন।

আলোচনা সভা শেষে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত উপকারভোগীদের মাঝে গবাদি পশুপালন, মৎস্য চাষ ও অন্যান্য কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য মোট ১ কোটি ৫০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে মোঃ সবুজকে গাভী পালনের জন্যও উল্লেখযোগ্য অর্থ সহায়তা প্রদান করা হয়।