বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা পশ্চিম থানার দক্ষিণ বাড্ডা ওয়ার্ডের সেক্রেটারি ও রুকন রাশিদুল ইসলাম গত ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০ টায় মধ্য বাড্ডার নিজ বাসায় চিকিৎসধানী অবস্থায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। উল্লেখ্য, মরহুম গত ৫ আগস্ট গণমিছিলে অংশ গ্রহণের সময় অসুস্থ হওয়ার পর নিজ বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ী মেহেরপুর জেলার সদর উপজেলার হিজুলী গ্রামে। ব্যক্তি জীবনে তিনি একজন সফল সংগঠক, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক ইউপি সদস্য ছিলেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা মধ্য বাড্ডার স্থানীয় মাঠে রাত ১ টায় অনুষ্ঠিত হয় এবং পরে মরহুমের মহদেহ মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে নেওয়ার পর ১২ সেপ্টেম্বর দুপুর ২ টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
শোকবাণী: রাশিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক যৌথ শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুম রাশিদুল ইসলাম ছিলেন ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ শপথের কর্মী। তিনি কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে দেশকে ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী কল্যাণে রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষদিন পর্যন্ত সে লক্ষ্যে আপোষহীন ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন সহযোদ্ধাকে হারালাম। নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তাঁরা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবরে জামিল ধারনের তাওফিক কামনা করেন।