শান্তিগঞ্জ সংবাদদাতা : শান্তিগঞ্জে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহার সভাপতিত্বে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান।