নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর বাজার অটোবাস স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল ১১টায় ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের কানুরামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। জানাগেছে, কানারামপুর গাড়ির যানযটের বিতর্ককে কেন্দ্র করে কানারামপুর হাইওয়ে রোডের পাশে উওরপালার ও দত্তপুর দুই গ্রামবাসীর মাঝে এ সংঘর্ষ হয়। দু-পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। এছাড়া ইটপাটকেলও নিক্ষেপ করে দুই পক্ষের লোকজন। তবে সংঘর্ষের কারণে মহাসড়কের দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। উক্ত খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
গ্রাম-গঞ্জ-শহর
নান্দাইলে অটোস্ট্যান্ড নিয়ে দুপক্ষের সংঘর্ষ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর বাজার অটোবাস স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।