দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : স্ত্রীকে শারীরিক নির্যাতন ও সন্তানদের ভরণপোষণ না দেয়ার অভিযোগে স্বামী আরিফের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে স্ত্রী সুইটি। সম্প্রতি দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর কাচারি পাড়ায় স্বামী আরিফের বাড়ীতেই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক সম্মেলনে সুইটি বলেন, ২০১৪ সালে আরিফের সাথে বিয়ে হয়। দাম্পত্য জীবনে আমাদের দুই ছেলে সন্তান রয়েছে। পারিবারিক দ্বন্দ্ব কে কেন্দ্র করে ২০১৮ সালে আমাকে ডিভোর্স দেয় আরিফ। আমি ২ সন্তান নিয়ে বাবার বাড়ীতে জীবন-যাপন করি। সন্তানদের ভরণপোষনের খরচ দেওয়ার কথা থাকলেও তিনি কোনো খরচ দেয়নি।

গত কয়েক মাস থেকে আরিফ আমার সন্তানদের সাথে মোবাইল ফোনে কথা বলে এবং আমাকে নিয়ে পুনঃরায় সংসার করার কথা বলে। গত ১৭ জুলাই আমার বড় ছেলে কে তার দাদি খবর দিয়ে বাড়ীতে ডেকে আনে। তিন দিন পর আরিফ আমার ছোট ছেলে কে নিয়ে তাদের বাড়ীতে আসতে বলে। ২০ জুলাই বিকালে আরিফের বাড়ীতে আসি। আরিফ ও তার মা আছমা বেগম, চাচা মহিবুল হক যুবরাজ, বোন আশা আমাকে নির্যাতন করে। নির্যাতনের বিচার ও সন্তানদের ভরণপোষনের দাবিতে আমি গত ৭ দিন যাবত তাদের বাড়ীতে অবস্থান করছি। আমি আপনাদের মাধ্যমে আমার নির্যাতনের বিচার চাই। বিচার না পাওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাবো না।