সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা : ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ফ্রি এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়েছে। সোমবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাধীন দেওটি ইউনিয়নের ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের নিজস্ব ভবনে ফাউন্ডেশনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা গোলাম মুর্তজার সভাপতিত্বে অর্থ বিষয়ক সম্পাদক মহসিন উদ্দিন আশিকের সঞ্চালনায় রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের উপস্থিতিতে মতবিনিময় সভা ও এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা, বিশেষ আলোচক প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহীরুল ইসলাম, ঢাকা অফিস কর্মকর্তা কর্নেল (অব:) তামজীদ, জামায়াতে ইসলামী দেওটি ইউনিয়নের আমীর অধ্যাপক মাওলানা সাইফুল ইসলাম, সোনাইমুড়ী প্রেস ক্লাবের সভাপতি সামছুল আরেফিন জাফর, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।