বগুড়া শহরের সেউজগাড়ি থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সহ ৫ শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন মো: সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে একটি টহল দল সেউজগাড়ি এলাকায় এই অভিযান চালায়। এলাকায় মাদক নির্মূল এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে।

ভেড়ামারা কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দাউদ (৩০) নামের এক শীর্ষ সন্ত্রাসী কে গ্রেফতার করেছে। গতকাল বুধবার নিজবাড়ী থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি দেশীয় শর্টগান, একটি এক রাউন্ড একটি তাজা কাতুজ, ১টি রামদা, ১ টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। সে স্থানীয় বিএনপি নেতা রাজনের সশস্ত্র ক্যাডার হিসাবে সক্রিয় ছিল। তার গ্রেফতারে স্বস্তি নেমে এসেছে ধরমপুর এলাকায়। সে ভেড়ামারা উপজেলার উত্তরভবানীপুর মুড়ির মিল সংলগ্ন আজগর আলীর পুত্র।

খুলনা

খুলনা ব্যুরো : খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাকিল গ্রুপের প্রধান, বি কোম্পানি ও আশিক গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক, অস্ত্র ও গুলী উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোর রাতে খুলনার বিভিন্ন একালায় সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং অস্ত্র, গুলী ও মাদকদ্রব্য উদ্ধার করে। আইএসপিআর এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল-করিম শাম্মী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব¡পূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাকিল গ্রুপের প্রধান ও বি কোম্পানির অন্যতম সদস্য শাকিল শেখ, শহিদুল ইসলাম খোকন ও মো. শাকিল এবং আশিক গ্রুপের সদস্য ইয়াসিন আরাফাতকে খুলনার লবনচরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।