শুভেচ্ছা বিনিময়

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মারুফ আফজাল রাজন -এর সাথে সৌজন্য সাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এ উপলক্ষ্যে ইউএনওর কার্যালয়ে সংক্ষিপ্ত পরিচিতি হয়।

এসময় জেলা জামায়তের যুব বিভাগ ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেনে,নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ,থানা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, থানা কর্ম পরিষদের সদস্য আব্দুর রব,পৌর জামায়াতের আমীর গোলাম মোস্তফা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগাতিপাড়া শাখার সভাপতি আব্দুল আজিজ লাবু প্রমুখ।

সাধারণ সভা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : ‘জাতির বিবেক হিসেবে সাংবাদিকদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, পেশাগত নৈতিকতা ও ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। গাইবান্ধার সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের সাধারণ সভায় বক্তারা এ কথা বলেন।

আলোচনা সভা

“ন্যায্য ও সম্ভাবনাময় বিয়ে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ জুলাই সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ

বগুড়ার ধুনট পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল। এসময় পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুজ্জামানসহ পৌরসভা সংশ্লিষ্ট বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন

গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে সম্প্রতি উপজেলার আশোকাঠীতে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

এ সময় মহাসড়কের উভয় দিকের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ লম্বা যানজটের সৃষ্টি হয়। এতে শতশত যান-বাহন সেখানে আটকা পড়ে। ফলে দীর্ঘ যানজটে আটকা পড়ে হাজার হাজার বাসযাত্রীসহ পন্য পরিবহনকারী গন চরম ভোগান্তির শিকার হন।

শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি

সিলেট ব্যুরো : ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বহুল আলোচিত-সমালোচিত শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের ঘনিষ্টজন ও কথিত মেয়ের জামাই মোঃ তারিকুল ইসলামকে সিলেট শিক্ষা বোর্ডের সচিব হিসাবে পদায়ন দেয়ায় সিলেটে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ইতিমধ্যে তাকে বাতিল করে নতুন সচিব পদায়ন দেয়ার জন্য বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। ‘শিক্ষামন্ত্রী নাহিদ আমাকে উপাধ্যক্ষ বানিয়েছেন এবং বিয়ানীবাজার কলেজ থেকেই অবসরে যেতে চাই- এটাই আমার অন্তিম চাওয়া’-এমন মন্তব্যকারী প্রফেসর মোঃ তারিকুল ইসলামকে সিলেট শিক্ষা বোর্ডের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

একটি সূত্র জানায়, প্রফেসর মোঃ তারিকুল ছিলেন নূরুল ইসলাম নাহিদের ঘনিষ্টজন। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তাকে সিলেট শিক্ষাবোর্ডের সচিব হিসেবে পদায়ন করা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষা সংশ্লিষ্টরা। অন্যদিকে, স্বনামধন্য শিক্ষক সদ্য বিদায়ী সচিব চৌধুরী মামুন আকবরকে অন্যত্র বদলি করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রফেসর মোঃ তারিকুল ইসলামের পদায়ন বাতিলের দাবি উঠেছে। এর দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীবৃন্দ সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছেন।

ধুনটে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ধুনট সংবাদদাতা : বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত দুটি নাশকতা মামলায় গোলাম মুহিত চাঁন (৪২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে ধুনট থানা হাজত থেকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত গোলাম মুহিত চাঁন ধুনট পৌরসভার দক্ষিণ অফিসারপাড়া এলাকার আওয়ামীলীগ নেতা মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং ধুনট উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, গোলাম মুহিত চাঁনের বিরুদ্ধে ২০২৪ সালের ১২ নভেম্বর এবং ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারী তারিখে পৃথক দুটি মামলা দায়ের হয়। ওই মামলায় সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।