মাহফুজ আলম, কাপ্তাই থেকে: রাঙামাটির কাপ্তাই পাল্পউড ও দক্ষিণ বন বিভাগের অভিযানে মাঝেমধ্যে পাহাড় থেকে শিকারীর ফাঁদসহ আটক করার সংবাদ পাওয়া গেলেও পাহাড়ে ফাঁদ পেতে বন মোরগ শিকারের প্রচলন এখনো রোধ করা সম্ভব হয়নি। এলাকাবাসীর অভিযোগ আইনের প্রয়োগ যথাযথ না হওয়ায়, শিকারীদের ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার কার্যক্রম থেমে নেই। এতে করে প্রকৃতি হারাচ্ছে সুন্দর্য। এ ব্যাপারে পরিবেশবাদীরা বলেন, বন্যপ্রাণী সম্পর্কিত অপরাধে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জোড়ালো পদক্ষেপ নিতে বন বিভাগের সংশ্লিষ্টদের এগিয়ে আসলে বিলুপ্তির পথ থেকে রক্ষা পাবে বন মোরগ ও জীববৈচিত্র্য।