গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাকক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “দুর্নীতি বিরুদ্ধে তারণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই বিষয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর স্কুল ও কলেজ অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতিকুল ইসলাম আজম, সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মূন্সি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী, উপজেলা এ্যাকাডেমিক সুপার ভাইজার আসমা খাতুন বিচারক মন্ডুলী হিসেবে উপস্থিতি ছিলেন, সহকারি অধ্যাপক, সাদিকুল ইসলাম, আব্দর রাকিব, নূরজ্জামান বাবু মডারেটর এর দায়িত্বে ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সম্পাদক সারোয়ার জাহান সুমন, আরও উপস্থিতি ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক রাসেল আলীসহ গণমাধ্যম কর্মীরা।