বেনাপোল (যশোর) সংবাদদাতা : যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৪১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারেরপণ্যসামগ্রী সহ মাদক জব্দ হয়েছে। বিজিবি জানিয়েছেন, দিনব্যাপী ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল বিওপি, আইসিপি ও আমড়াখালী ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ, ভারতীয় বিভিন্ন প্রকারের পণ্যসামগ্রী জব্দ করেছে। যেগুলো অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল। যার সিজার মূল্য ৪১ লক্ষ ৩ হাজার ১০/- টাকা যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটোন্যান্ট কর্নেল সাইফুলাহ্ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়।