মোংলা সংবাদদাতা : শিশুদের সহীহ ও শুদ্ধভাবে পবিত্র কুরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া এবং সেই শিক্ষা বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মোংলায় অনুষ্ঠিত হয়েছে ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে সোমবার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পৌর শহরের খানকায়ে নেসারিয়া কমপ্লেক্সে।

বিভিন্ন হেফজখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের চারটি বিভাগে ভাগ করে (অনূর্ধ্ব ১০, ১২, ১৫ ও ১৭ বছর) প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। শিশু ও কিশোর হাফেজদের তেলাওয়াত ও ক্বিরআত দক্ষতা যাচাই করে বিচারকরা ২৮ জন প্রতিযোগীকে পরবর্তী জেলা পর্যায়ে উত্তীর্ণ ঘোষণা করেন। পরে নির্বাচিতদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হয়।