ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার সাবেক প্যানেল মেয়র(১)মামুনুর রশিদ (৪০) বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ । ডিবি পুলিশের একটি চৌকস দল ময়মনসিংহ শহরের কাচারি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। আওয়ামী লীগ নেতা মো: মামুনুর রশিদ ত্রিশাল পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি। তিনি দুম্বার মাংস ও ভিজিএফ কার্ড চুরির দায়ে পৌরসভার প্যানেল মেয়র পদ থেকে বহিষ্কার হন। আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ ক্ষমতার দাপট দেখিয়ে বিগত দিনে সুদী ব্যবসায়, বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি, মারধর, চেক প্রতারণা, জমির দালালি, মামলা বাজ সহ অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা’যায় পৌর এলাকার রুহুল আমিন মাষ্টারের ছেলে উজ্জল স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে চেক জামানত রেখে ৮০ হাজার টাকা ধার নেন। বিষয়টি জানতে পেরে মামুনুর রশিদ ৮৫ হাজার টাকায় এই চেক কিনে নিয়ে ৮০ লক্ষ টাকা উল্লেখ করে আদালতে একটি মামলা করেন। বর্তমানে ওই মামলায় উজ্জল নামের এক ব্যক্তি কারাগারে বন্দী রয়েছে, বলেও দাবি করেন মো: শাকিল আহমেদ। তিনি আরও জানান, কিছুদিন আগে সেনা অভিযানে ওই আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে বিভিন্ন জনের ৩২০টি চেক সহ নানা ধরনের অপরাধ সামগ্রী জব্দ করা হয়।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: মহিদুল ইসলাম এই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।