আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংংলাদেশ জামায়াতে ইসলামী শহর ও সদর উপজেলা যুববিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা উপদেষ্টা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান জননেতা আব্দুল করিম সরকার। শহর উপদেষ্টা অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ সহ যুব বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্যামনগর (সাতক্ষীরা): আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় গাবুরা ইউনিয়ন বনাম নুরনগর ইউনিয়ন। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ১-০ গোলের ব্যবধানে নুরনগর ইউনিয়নকে পরাজিত করে গাবুরা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
উল্লেখ্য, ইতোপূর্বে শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিজয়ী দলগুলো নিয়ে চূড়ান্ত পর্বে ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।
ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে বর্নাঢ্য রর্্যালি ও ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যুব দিবসটি পালিত হয়েছে।
ভোলাহাটে মেডিকেল মোড় থেকে একটি রর্্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথ সভার মাধ্যমে শেষ হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি তোহিদুর রহমানের সভাপতিত্বে ও যুব বিভাগ দলদলী ইউনিয়নের সেক্রেটারি মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাই-২ আসনের এমপি পদপ্রার্থী ড. মিজানুর রহমান।
ঝিকরগাছা (যশোর) : দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের আয়োজন বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। টায় রেলরোডস্থ কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো : আবিদুর রহমান। সভাপতি তার বক্তব্য বলেন,জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আমরা আজ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত করলাম। তিনি আরো বলেন, ধারাবাহিক ভাবে মাসব্যাপী পৌরসভা ও সকল ইউনিয়ন এর প্রত্যকটি ওয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হবে। সকলকে পরিবেশ রক্ষার্থে বেশি পরিমাণে বৃক্ষরোপন করার জন্য উদ্বুদ্ধ করেন।
পাকুন্দিয়া : আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। এ আয়োজনটি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুরুদিয়া ইউনিয়ন যুব বিভাগ।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় বুরুদিয়া ইউনিয়ন ও এগারসিন্দুর ইউনিয়নের দুটি দল। খেলাটি উদ্বোধন করেন যুব বিভাগের সভাপতি মোঃ আলী আজগর এবং পরিচালনা করেন মোঃ রাকিবুল হাসান। ধারাভাষ্যে ছিলেন আশরাফুল আলম ও দ্বীন ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন মোঃ কাউসার ভূইয়া। এগারসিন্দুর ইউনিয়ন ২/১ গোলে জয়লাভ করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জিয়াউর রহমান (জিয়া মুন্সি), এগারসিন্দুর ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ, বুরুদিয়া ইউনিয়নের সেক্রেটারি মোঃ যোবায়ের আহম্মেদ, সাইফুল ইসলাম শান্ত, হাবিবুল্লাহ ও মাওলানা হারুন অর রশীদ প্রমুখ।
বক্তারা বলেন, “যুব সমাজকে মাদকমুক্ত ও নৈতিকভাবে সচেতন করে গড়ে তুলতে পারলে জাতি এগিয়ে যাবে। খেলাধুলা যুবদের শৃঙ্খলাবোধ ও ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল করে তোলে।