গজারিয়া সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. আবু ইউসুফ এর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা থেকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মেঘনা ঘাট, তেতৈতলা, ছোটরায় পাড়া এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে দাঁড়িপাল্লার পক্ষে গণ সংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও গজারিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরে আলম,জেলা শুরা সদস্য ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবু ইউসুফ হেলালী, উপজেলা জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দীন সরকার, বালুয়াকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলাম, বাউশিয়া ইউনিয়ন আমীর মো. জয়নাল আবেদীন, হোসেন্দী ইউনিয়ন আমীর মো.রাসেল রানা সহ বালুয়াকান্দি ইউনিয়ন জামায়াতের সর্বস্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
গজারিয়ায় জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আবু ইউসুফ এর গণসংযোগ
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. আবু ইউসুফ এর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।