সলঙ্গা (সিরাজগঞ্জ) সংবাদদাতা : স্বাস্থ্য সেবাকে মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে পল্লী চিকিৎসকগণ অঙ্গীকারবদ্ধ। তাই সলঙ্গার পল্লী চিকিৎসক (গ্রাম ডাক্তার)দের ইউনিটিকে সুসংগঠিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উল্লাপাড়া সেন্ট্রাল হসপিটাল হল রুমে উল্লাপাড়া উপজেলা পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম সালেক এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল মোমিনকে সভাপতি এবং জাহিদুল ইসলাম খন্দকারকে সাধারণ সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।