কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : ‎লক্ষ্মীপুরের কমলনগরে বাজারের গলির রাস্তা দখল করে বানিজ্যিক বহুতল ভবন নির্মাণের অভিযোগ রয়েছে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফাইয়াছ হাসমিনুর রোবেল। বর্তমানে তিনি কক্সবাজার র্যাব-৭ এর গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালন করছেন বলে জানা যায়। উপজেলা সদর হাজিরহাট বাজারের উত্তর পাশে তোয়াহা মার্কেট এলাকায় জনচলাচলের গলির রাস্তা কেটে ৫তলা ভবন নির্মাণ করছেন র্যাবের এ সদস্য। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের নজরে আসলে ওই অফিসের সার্ভেয়ার এসে কাজ বন্ধ করার জন্য বললে তিনি নিজের ক্ষমতাবলে ভবনের কাজ চালিয়ে যান। ১৪ বছর আগে কনস্টেবল পদে যোগ দিয়ে বর্তমান কোটি কোটি টাকার মালিক বনে গেছেন রোবেল। তার নামে বেনামে অনেক সম্পত্তি রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।