কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম এর ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে ।
এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুভাঢ্যা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের কোষাধক্ষ্য মোঃ মনজুর আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। ফেস্টুন ছিঁড়ে ফেলার বিষয়ে মনজুর আলী তার লিখিত অভিযোগে বলেন, গত এক সপ্তাহ ধরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ইকুরিয়া উত্তরপাড়া, টিলাবাড়ি গ্রামসহ তেঘরিয়া ও আগানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলামের প্রচার প্রচার জন্য ফেস্টুন লাগানো হয় ।
ফেস্টুন লাগানোর পর অজ্ঞাতনামা ব্যক্তিরা বাংলাদেশ জামাত ইসলামের অন্তত পক্ষে অর্ধশত ফেস্টুন ছিড়ে ফেলে । এবং প্রতিদিনই এই ধরনের কর্মকান্ড করছে তারা।
এ ব্যাপারে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে, এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকার একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতারা এই ধরনের ঘটনা প্রকাশ্যে ঘটাচ্ছেন। তারা অন্য দলের পোস্টার ফেস্টুন সহ্য করতে পারছে না। শুধু তারা একাই এই এলাকায় নিজেদের ফেস্টুন ব্যবহার করতে চায়। এ ব্যাপারে সাধারণ মানুষও এদের কর্মকান্ডে অতিষ্ট হয়ে পড়েছে।
সাধারণ ডায়রিতে লিখিত অভিযোগে ছিঁড়ে ফেলা ফেস্টুন গুলোর আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা বলে অভিযোগ করা হয়েছে । উক্ত সাধারণ ডায়েরিতে আরো অভিযোগ করা হয় যে , জামায়াতের বিভিন্ন লোকজন এই ফেস্টুন লাগাতে গেলে তাদেরকেও অন্য রাজনৈতিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা হুমকি-ধমকি দেয়। তাই আইনের সহযোগিতা পাওয়ার আশায় আজ মঙ্গলবার ১৬ই সেপ্টেম্বর ২০২৫ তারিখ তারা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। ফেস্টুন ছিঁড়ে ফেলার বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম এই প্রতিনিধিকে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার দলীয় নেতাকর্মীরা মাঠে আমার ব্যাপক প্রচার-প্রচারণার চালিয়ে যাচ্ছে।
প্রচারণার জন্য তারা ব্যানার ফেস্টুন লাগিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় জনগণকে অবগত করছেন ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই ব্যাপক প্রচার প্রচারণা সৃষ্টি হওয়ায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে জামায়াতের প্রতি আগ্রহ বেড়েছে ।
তাই অন্যান্য রাজনৈতিক দলগুলো ঈর্ষান্বিত হয়ে আমাদের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলছে। এই ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।