অভয়নগর (যশোর) সংবাদদাতা : যশোরের অভয়নগরে নওয়াপাড়ায় সার, সিমেন্ট, খাদ্য শস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নওয়াপাড়া বাজারে সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গনি সরদার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জালাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান দপ্তরী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন- সমিতির সহ সভাপতি আব্দুল আওয়াল খান, মশিয়ার রহমান মশি, মোসলেম উদ্দিন সরদার, কোষাধ্যক্ষ আব্দুল গফফার, চেম্বার অব কমার্স যশোর জেলা শাখার সদস্য নূর আলম পাটোয়ারী বাবু, ক্রীড়া সম্পাদক আলী হায়দার প্রমুখ।
সভায় সমিতির সহ সভাপতি মশিয়ার রহমান মশির প্রস্তাবে সর্বসম্মতভাবে আগামী এক বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পান আলহাজ্ব আব্দুল গনি সরদার ও সাধারণ সম্পাদক হিসেবে পুননির্বাচিত হন আলহাজ্ব শাহ জালাল হোসেন।