নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : নেছারাবাদ থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। স্হানীয় তৃনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে-তে নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সহকারী পুলিশ সুপার, নেছারাবাদ সার্কেল, সাবিহা মাহবুবা, সহকারী পুলিশ সুপার বায়েজীদ ইসলাম।

‎এ ছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা মো জহিরুল ইসলামসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‎অপরদিকে পৌর বিএনপির আহবায়ক মো শফিকুল ইসলাম ফরিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো নাসির উদ্দীন তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎ওপেন হাউস ডে অনুষ্ঠানে পুলিশ, রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ঐক্যমত্য পোষণ করেন।