পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা : বৈরী আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এতে পাথরঘাটার উপজেলার তিন জেলে নিখোঁজ রয়েছেন। জানা গেছে, মঙ্গলবার রাতে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইকুল নামের ট্রলারটি। এতে থাকা ১২ জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন। নিখোঁজ জেলেরা হলেন- চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনের কবির হিয়ালী (৪৫), সোহাগ (৩০) এবং কাঠালতলী ইউনিয়নের গোপাল চন্দ্র (৪০)। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, জেলেরা গভীর সাগরে জাল ফেলে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ ঝড় উঠলে ট্রলারটি ডুবে যায়। পরে পার্শ্ববর্তী একটি ট্রলার থেকে ৯ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ৩ জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
গ্রাম-গঞ্জ-শহর
বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি পাথরঘাটার ৩ জেলে নিখোঁজ
বৈরী আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এতে পাথরঘাটার উপজেলার তিন জেলে নিখোঁজ রয়েছেন। জানা গেছে, মঙ্গলবার রাতে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইকুল নামের ট্রলারটি।