করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা : গতকাল শুক্রবার সকালে করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা আবদুল মালেক( ৭৫)খুন হয়েছে। জানা গেছে, করিমগঞ্জ উপজেলা পৌরসভার বেপারীপাড়া আবদুল মালেকে তার ছেলে বাদল ছুরিকাঘাতে গুরুতর আহত করে। তাকে প্রথমে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয়। বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এলাকাবাসি জানান- বৃদ্ধ বাবা আবদুল মালেক তার ছেলে বাদলকে মাদকাসক্ত ফিরাতে অনেক চেষ্টা করেছেন। মাদকের কবল থেকে ফিরাতে প্রায়ই ঝগড়া হয়তো। এরই ধারাবাহিকতা উভয়ের মাঝে ঝগড়ায় এক পর্যায় বাবাকে ছুরিকাঘাত করে খুন করে।