গাবতলী (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার গাবতলী উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ করেছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। তিনি গাবতলী উপজেলার শুখানপুকুর ইউনিয়ন, সুখানপুকুর রেলওয়ে বাজার ও তেলিহাটা বাজার এলাকায় জনসংযোগ পরিচালনা করেন। গণসংযোগ চলাকালে গোলাম রব্বানী দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে দোয়া ও সমর্থন কামনা করেন। এলাকাজুড়ে তার উপস্থিতিতে কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, আসন পরিচালনা কমিটির সদস্য সচিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, গাবতলী উপজেলার নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, সুখানপুকুর ইউনিয়ন আমীর মাওলানা জাহিদুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি সাইফুল ইসলাম, ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সিয়াম হোসেনসহ শতাধিক নেতাকর্মী।