নাগরিক সমাবেশ : শান্তিগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের উন্নয়ন, সম্ভাবনা নিয়ে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার বীরগাঁও পূর্বপাড়া যাত্রী ছাউনিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছালেক উদ্দিন। নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন গ্রাম ডা. রাসেল আহমদ, মাহমুদ নূর, সাবেক মেম্বার মো. ইসকন মিয়া, বিশিষ্ট মুরব্বী ওয়াজনুর উল্লা প্রমুখ। এসময় বীরগাঁও গ্রামের কয়েস উদ্দিন, জুমার আহমদ, জমির উদ্দিন, তজদুল মিয়া, মিচ্ছু মিয়া, সামিজুল হক ও কাসেম আহমদসহ পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আকবর আলী।
মতবিনিময় : অভয়নগর (যশোর) : ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা। সেই সচেতনতা বাড়াতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার সুযোগ রয়েছে। কারণ তাদের লেখা সংবাদ বিভিন্ন মাধ্যম দিয়ে শহর থেকে গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়। তাই মহামারি আকার ধারণের আগেই ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান করা হয়েছে। যশোরের অভয়নগরে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময় সভায় এমনই মতামত প্রকাশ করেন বক্তারা। বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার আয়োজনে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদের সভাপতিতে সভায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বর্তমান সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ ওরফে মাসুদ তাজ।
সনদপত্র বিতরণ : শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে ও হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন তৃতীয় পর্যায়ে ওমেন আই টি সার্ভিস প্রোভাইডার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলী। উপস্থিত ছিলেন প্রকল্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ জাহিদ হাসান ও উপজেলা সহকারী প্রোগ্রামার সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে ৮০ জন প্রশিক্ষণার্থীকে অত্যাধুনিক ল্যাপটপ, সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
জাতীয় ফল মেলা : সিরাজদিখান (মুন্সীগঞ্জ): কৃষি অধিদপ্তরের উদ্যোগে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা ২০২৫ শেষ হয়েছে আজ। ‘ দেশি ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই ’ প্রতিপাদ্যে নিয়ে ৩ দিনব্যাপী আয়োজিত এ মেলা গত বৃহস্পতিবার শুরু হয়েছিল। মেলায় বাহারি ফলের পাশাপাশি রয়েছে গাছের সমাহার। সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে ফলমেলার সমাপনী অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ফলের আবাদ বৃদ্ধি করার জন্য সকলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
ওয়ার্কশপ : মহম্মদপুর (মাগুরা): বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের আয়োজনে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের হলরুমে ‘জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে শনিবার (২১ জুন) সকালে সোনালী ব্যাংক মহম্মদপুর শাখার সার্বিক সহযোগিতায় ‘জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এ ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে বলেন, দেশের প্রচলিত বৈধ নোট বা মুদ্রার আদলে অবিকল নোট বা মুদ্রা তৈরি করে দেশের কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক কতৃপক্ষের অনুমোদন ছাড়া বাজারজাতকৃত নোটই হচ্ছে জাল বা নকল। এটা ১শ, ৫শ ও ১হাজার টাকার নোট বেশী হয়ে থাকে। টাকা তৈরির কাগজ বিদেশ থেকে আনা হয়। যা একশ পার্সেন্ট কটন ফাইবার। হাতের ঘষায় ঘোষঘষে মনে হয়, নোটের ভিতরের সুতা তুলা যায়না এবং কালার পরিবর্তন হয়। কিš‘ জাল নোট এর বিপরিত, সুতা তুলা যায়, খালার পরিবর্তন হয় না। সোনালী ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার মোঃ আবুল কালামের সভাপতিত্বে ওয়ার্কশপ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান ও সোনালী ব্যাংক ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ ওয়াহিদুজ্জামান।