কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৫ সেপ্টেম্বর কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস, সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, সহকারী অধ্যাপক যথাক্রমে ইন্দ্রজিৎ কুমার মন্ডল, জয়শ্রী ঘোষ, নজরুল ইসলাম, তারক চন্দ্র সরকার, আব্দুল ওহাব, সুকুমার ঘোষ, দেবব্রত কুমার মিস্ত্রী, মোশাররফ হোসাইন চৌধুরী, মো. বদরুজ্জামান, জাহাঙ্গীর আলম, মাসুদুর রহমান, ইকবাল খলিল খান, বিকাশ চন্দ্র মিস্ত্রী, মর্জিনা মোমতাহানা শিখা সুলতানা, বিলকিস আক্তার, আরেফা ফারজানা, রতন কুমার ঘোষ, প্রভাষক আওছাফুর রহমান, গোবিন্দ দুলাল বর, শম্পা রানী মৃধা, সাইয়েদুতুন্নেছা মুক্তা, আমিনুর রহমান, শাহিনুর রহমান, হাফিজুর রহমান, নন্দলাল মন্ডল, নবতরণ গাইন, কামরুল ইসলাম, প্রদর্শক সনজিত সরকার, সহকারী গ্রন্থাগারিক মো. সাইফুজ্জামান প্রমুখ।