আমতলী (বরগুনা) সংবাদদাতা : আমতলীর হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে ক্রাম খেলা নিয়ে সংঘর্ষে ১৬ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্বজনরা মুমূর্ষু অবস্থায় আমতলী সদর হাসপাতাল ও বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। সম্প্রতি কালু চৌকিদার বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের কালু চৌকিদার বাড়ির দরজায় বসে শনিবার বেলা ৩ টার সময় অলিউল চৌকিদার, সগির মীর, জুবায়েদ মীর, ও আরাফাত মীর ক্রাম খেলছিল। ক্রাম খেলা নিয়ে অলিউল চৌকিদারের সাথে অন্য তিন জনের বাগবিতন্ডা হয়। বাগবিতন্ডার এক পর্যায়ে অলিউলা চৌকদারের দরজায় হলে বাড়িতে খবর দেয়, তারা রামদা, দা ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে দা রামদা ও লাঠির আঘাতে উভয় পক্ষের ১৬ জন আহত হয়।