নাইক্ষ্যংছড়ি উপজেলা সংবাদদাতা: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ০৫ নং সোনাইছড়ি ইউনিয়নে জাল দলিল সৃজন করে এক ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জমি জবরদখল ও আত্মসাতের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। অভিযোগে জানা যায়, সোনাইছড়ি ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ঞোথোয়াই প্রু মার্মা প্রকাশ মিলন মেম্বারের পিতা মৃত ছানোঅং মার্মা এর নামে ২৬৯ নং সোনাইছড়ি মৌজার হোল্ডিং নং ৩৫, খতিয়ান নং ৪৫ এর দাগাদির আন্দর জমি রেকর্ড ভুক্ত আছে । এছাড়াও একই খতিয়ানে মিলন মেম্বারের ভাই বোনসহ আরো ৪ জনের অংশদারিত্ব রয়েছে। কিন্তু পার্শ্ববর্তী রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের পশ্চিম মেরংলোয়া ০৯ ডোয়ানা পাড়ার বাসিন্দা আবছার কামাল, পিতা ছৈয়দ আহাং কর্তৃক সুকৌশলে নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুটি জাল দলিল সৃজন করেন। পরবর্তীতে জমির মূলমালিকের মৃত্যুর পর জেলা রেজিঃ অফিস হতে উক্ত আবছার কামাল জমি নিজের নামে নামজারি করে নেয়ার চেষ্টা করলে উক্ত ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্য মিলন মেম্বার বাদি হয়ে জেলা জজ আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেছেন। যার নং ১৯৫/২০২৫ বর্তমানে উক্ত মামলা তদন্ত ধনী রয়েছে বলে বাদী জানিয়েছেন। এই বিষয়ে মামলার বাদী মিলন মেম্বার জানান পার্বত্য এলাকার শাসনবিধি অনুসারে পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা না হলে কেউ জমি কিনতে পারে না। কিন্তু বিবাদী প্রচলিত আইনের বাইরে গিয়ে আমার প্রৈত্রিক জমি জবরদখলের উদ্দেশ্যে জাল দলিল সৃজন করেছে। তিনি এই বিষয়ে সুবিচার চান। উক্ত মামলার তদন্ত কর্মকর্তা নাইক্ষ্যংছড়ি থানার এসআই জানান, আমি মামলার তদন্তভার পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন পাঠানো হবে এই বিষয়ে জানার জন্য বিবাদী আবছার কামালের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।