দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে তিনটি রাজনৈতিক দল বারবার ক্ষমতায় এসে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। তারা জনগণের অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। তাই আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া জরুরি, অন্যথায় জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।’ সম্প্রতি দাউদকান্দি বিশ্বরোড এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখার আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘জুলাই সনদের’ আইনি স্বীকৃতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা তাজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুর রশিদ মাহমুদী ও যুবনেতা মুহা. সাইফুল্লাহ সাইফ।