মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা: দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত ইসলামিক রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলোÑপ্রতিভার সন্ধানে’ চাঁদপুর জেলার অডিশন পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসা প্রাঙ্গণে এই জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলার বিভিন্ন মাদরাসা থেকে হাফেজ শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্য থেকে ৪ জন প্রতিযোগীকে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। জেলা পর্যায়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কুরআনের আলো ফাউন্ডেশনের পরিচালক হাফেজ জায়েদ বিন ইউসুফ ও বিশ্বজয়ী হাফেজ কারী হোসাইন আহমেদ।