ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহ ত্রিশাল উপজেলার চারটি ইউনিয়নের যাতায়তের অন্যতম সড়ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে রাগামারা বাজার হয়ে সাখুয়া ও চকরামপুর পর্যন্ত ৮ কিলোমিটার দীর্ঘ পাকা সড়কটি ত্রিশাল উপজেলার সবচেয়ে নাজুক সড়কে পরিণত হয়েছে। এই সড়কটির অবস্থা এতই খারাপ যে বৃষ্টির সময় এটি ছোট-খাট খালে পরিণত হয়। আর শুকনো মৌসুমে ধুলো আর খানাখন্দেও কারণে সড়কে চলাচলকারীদেও শরীরে ধূলা-বালি জমে কাপড় নষ্ট হয়ে যায়। ত্রিশাল সদর,সাখুয়া, রামপুর ও হরিরামপুর ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের বাসিন্দাদের সীমাহীন কষ্ট করতে হচ্ছে। বেহাল সড়কের কারণে যানবাহন হেলেদূলে চলছে। বৃষ্টিতে মাঝে মাঝে এমন খানাখন্দের সৃষ্টি হয়েছে সেটি দেখলে মনে হবে যেন ছোটখাল খাল। এখানকার ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীদের অবর্নণীয় দুর্ভোগে পড়তে হয়। প্রতিদিন এই সড়কে কয়েক হাজার বাস,ট্রাক,লড়িসহ অসংখ্য যানবাহন চলাচল করে। মাছের ট্রাকের পানির কারণে এই সড়কটি এত বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এ ছাড়া এই সড়কের পাশে একাধিক ইটভাটার ট্রাক ও ভারী বাহন চলার কারণে দ্রুত নষ্ট হয়ে গেছে।