পলাশ (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর পলাশে উপজেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সম্মেলনন অনুষ্ঠিত হয়। পলাশ উপজেলা জামায়াতের আমীর আবুল কাশেম শিকদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুছলেহুদ্দিন নরসিংদী জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, এডভোকেট লোকমান হোসেন, মাওলানা আ. সালাম, আনোয়ার হোসেন, আতিকুর রহমান, মাওলানা কামাল হোসেন, পৌর সেক্রেটারি মাও. বেলাল হোসেন, পৌর আমীর অধ্যাপক ইসমাইল খায়েরী মাও তাজুল ইসলাম, মাও রুহুল আমিন।

এছাড়াও বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাও. আমজাদ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি মাওলানা মাসুদ করীম।

সম্মেলনে জামায়াতের ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন স্তরের প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।