হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলিপুর এলাকায় ইসলামী আন্দোলনের শহীদ কর্মী হাফেজ ইয়াহিয়া (রহ.)-এর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

কবর জিয়ারতের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, “শহীদ হাফেজ ইয়াহিয়া ভাই ছিলেন ইসলামী আন্দোলনের একজন সাহসী কর্মী। তাঁর রক্তের বিনিময়ে আমরা আজও সংগ্রামে অটল আছি। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না।”

পরবর্তীতে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। কবর জিয়ারতের মধ্য দিয়ে নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।