পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ নরসিংদীর পলাশ এশিয়ার বৃহত্তম শিল্পএলাকা হিসেবে পরিচিত যেখানে রয়েছে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী, ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, দেশ বন্ধু সুগার মিল আকিজ বশির গ্রুপের জনতা জুট মিলস, প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ড্রেইরি ও আর এফ এল এর মত এশিয়ার সেরা সহ আরও অনেক প্রতিষ্ঠান। এর মধ্যে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একে একে ৬ টি ইউনিটই গ্যাসের অভাবে উতপাদন বন্ধ রয়েছে বেশকিছু দিন ধরে। কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে,বিগত দুর্নীতি বাজ সরকারের আমলে দলীয় দোষরদের দুর্নীতির মাধ্যমে বহু এলাকায় বহুতল ভবনে অবৈধ গ্যাস ও বিদ্যুৎ লাইন দিয়ে তা ব্যবহার হচ্ছে বছরের পর বছর ধরে। সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। অথচ গ্যাসের অভাবে সারা দেশের চালিকা শক্তি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি ইউনিটই বন্ধ। স্বৈরাচার সরকারের সময়ে দেয়া অবৈধ সংযোগ ও তার ব্যবহার ঠিকই আছে শুধু কতৃপক্ষের মাসোহারা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কিছু দুর্নীতি বাজ কর্ম কর্তার হাত বদল হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহার কারী বহুতল ভবনের মালিক কথা প্রসঙ্গে অত্র প্রতিবেদককে বলে ফেলেন যে তিনি প্রতিমাসে তিতাস গ্যাস অফিস কে প্রায় লক্ষাধিক টাকা মাসোহারা দেন প্রতিমাসে।

এমন বহু ভবনে গ্যাসের অবৈধ সংযোগ আছে বলে সূত্রে জানা যায়।

দুর্নীতিবাজ সরকার পালালেও দুর্নীতিবাজ কর্ম কর্তারা পালায়নি, তারা আছে বলেই অবৈধ সংযোগ ও রয়েছে বহাল তবিয়তে। এবিষয়ে তিতাস গ্যাস অফিসের কর্ম কর্তা কে ফোন করলে তিনি লিখিত অভিযোগ দিতে বলেন মূলত এদের ছত্রছায়ায় চলছে এসব সংযোগ।