পাইকগাছা সংবাদদাতা : পাইকগাছায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয় কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আব্দুস সামাদ। প্রশিক্ষণে সরকারি কর্মকর্তাদের মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা প্রকৌশলী মো. শোয়েব শাফিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বজলুর রশীদ, বিআরডিবি কর্মকর্তা মো. ওয়াহিদ মুরাদ, প্রাথমিক প্রশিক্ষণ কর্মকর্তা মো. ঈমান উদ্দিন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবুল বাশার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর মোড়ল, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ অংশগ্রহণ করেন। এই ধরনের কর্মশালাগুলো ডিজিটাল বিশ্বে ব্যক্তিগত তথ্য ও প্রতিষ্ঠানিক আর্থিক লেনদেন, ডিজিটাল ডিভাইসকে সাইবার হুমকি থেকে রক্ষা করতে নিরাপত্তা জ্ঞান অপরিহার্য। সাইবার ঝুঁকি, প্রতিরোধ কৌশল ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার বিষয়ে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে জানান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।