মীরসরাই সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে সম্প্রতি স্থানীয় মিলনায়তনে উপজেলা আমীর মোঃ নুরুল কবির এর সভাপতিত্বে কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১ মীরসরাই সংসদীয় আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান। প্রধান অতিথি উনার বক্তব্য বলেন কুরআনের শিক্ষা সমাজের সর্ব স্তরে পৌঁছে দিতে জামায়াত কর্মীদের কে অন্যান্য ভুমিক পালন করতে হবে। দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তি কুরআনের শিক্ষায় নিহিত রয়েছে। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ নুরুন্নবী, উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব আনোয়ার উল্লাহ আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক আবু বকর, বায়তুল মাল সেক্রেটারি জনাব নিজাম উদ্দিন অফিস সেক্রেটারি শফিকুল আলম সিকদার সহ উপজেলা নেতৃবৃন্দ।একটা পৌরসভা ও ৮ ইউনিয়নে হারুন ভাইয়ের অর্থায়নে এই কুরআন বিতরণ করা হয়।