কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় অবহেলিত জনপদ দেয়াড়া গ্রামের কাচা রাস্তাটির বেহাল দশা জনচলচলে ভোগান্তি চরমে। কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের প্রধান (বড় রাস্তা) রাস্তাটি ব্রিটিশ আমল থেকে এলাকার জন চলাচলের জন্য একমাত্র উপায় ছিল। এই রাস্তাটতে আজো অবধি কোন উন্নয়নের ছোয়া লাগিনি। খোরদো বাজার থেকে তিরমোহিনী ঘাট পর্যন্ত যেতে এ রাস্তাটি ছিল একমাত্র উপায়। কিন্তু এখন আর এই রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে যেতে চায় না কেউ।

উপজেলার দেয়াড়া বড় রাস্তাটি আজও রয়ে গেছে সেই কাদামাটি ও খানা খনদকে ভরা। জরুরি অবস্থায় রুগী আনা নেওয়া খুব কষ্ট সাধ্য ব্যাপারে পরিণত হয়েছে। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে পড়তে হয় মহাবিপদে। কোলে কাঁখে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উঠতে হয় পিচের রাস্তায়। তারপর রুগী নিয়ে যেতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে দীর্ঘ সময়ের ব্যবধানে হাসপাতালে পৌঁছানোর আগেই অনেক রুগীর মৃত্যু হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার দেয়াড়া নতুন বাজার থেকে তিরমোহিনী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাচা ও কাদামাটির রাস্তাটি । আজ অবধি কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।দেয়াড়া নতুন বাজার থেকে তিরমোহিনী ঘাট পর্যন্ত যেতে প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয়। এতে করে সাধারণ মানুষের সময় ও ভাড়ার টাকা গুনতে হয় বেশি। এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করে এবং ইজিবাইক ভ্যান সহ বিভিন্ন গাড়ী যাতায়াত করে। বর্তমানে এই রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছ। উপজেলার১১ নং দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান (মফে) বলেন,বড় রাস্তাটি খুব অবহেলিত। পাকা হলে এলাকার জনসাধারণ উপকৃত হবে।

এলাকাবাসী জানায়,এই রাস্তাটি খুব গুরুত্বপুর্ণ হওয়া সত্তে ও কোন উন্নয়নের ছোয়া লাগিনি আজো। বর্ষা মৌসুমে রাস্তার পাশে আমরা বসবাস করি। উপজেলা সদর থেকে কাজ মিটিয়ে রাস্তা দিয়ে কাদা মাড়িয়ে বাড়ি ফিরতে হয়।