শিবগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে শিবগঞ্জ মহিলা কলেজের ৯জুন ২০২৫ সোমবার সন্ধ্যায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামাতে ইসলামীর শিবগঞ্জ পৌর আমির জনাব আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর দক্ষিণ আমির চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব নুরুল ইসলাম বুলবুল। প্রধান আলোচক ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের দুইবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান রাজশাহী মহানগরীর আমির ও চাঁপাইনবাবগঞ্জ-(শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সংসদ প্রার্থী ড. মাওলানা কেরামত আলী। শিবগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল ইসলাম বুলবুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি তে আগে নির্বাচন কমিশন বিচার বিভাগসহ সরকারি সকল প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে। স্বৈরাচারী সরকারের খুনিও দুর্নীতি বাজদের বিচার করে সরকার ঘোষিত সময়ে প্রথমে স্থানীয় সকল নির্বাচন সম্পূর্ণ জাতীয় নির্বাচন করতে হবে। নির্বাচন স্বচ্ছ করতে সরকার কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য বলেন, কুরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। যাতে স্বৈরাচারী সরকার কোন ভাবে আসতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহর আইন আর সৎ লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পাড়ায় মহল্লায় নির্বাচনী কমিটি তৈরি করে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার দাওয়াত জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিতে হবে। আমরা আপনারা যদি এ কাজটি করতে পারি তাহলে জনসাধারণের কাঙ্খিত স্বপ্নের ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবেই ইনশাল্লাহ।

প্রধান আলোচক ড. মাওলানা কেরামত আলী বলেন, আমাদের কোরবানির শিক্ষাকে গ্রহণ করতে হবে আল্লাহর বিধি-নিষেধকে নির্দ্বিধায় কোনো রকম সংকোচ ও প্রশ্ন ছাড়াই মেনে নিয়ে কাজ করতে হবে। মহান আল্লাহ ২০২৪ এর আগস্ট বিপ্লবের মাধ্যমে ইসলামের জন্য যে পরিবেশ তৈরি করে দিয়েছেন। এটাকে ইসলামিক শাসন প্রতিষ্ঠার জন্য কাজে লাগাতে হবে ইসলামী আইনের বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি কল্যাণময় আদর্শ সুখী সমৃদ্ধশালী প্রথম ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করবে ইনশাআল্লাহ। অন্য নদীর মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারী, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, শিবগঞ্জ উপজেলা আমি মাওলানা মোঃ সাদিকুল ইসলাম ও সেক্রেটারি মোঃ বাবুল ইসলাম প্রমুখ।