ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের ভান্ডারিয়ায় জামায়াত ইসলামীর আমীর মাওলানা আমির হোসেন খানের মা লালবড়– বিবির ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল মঙ্গলবার বিকাল আনুমানিক ৫ ঘটিকায় ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাড়ী জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে। বুধবার সকাল ৯ ঘটিকায় উক্ত মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে জামায়াত নেতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, আলহাজ্ব শামীম বীন সাঈদী, আলহাজ্ব মাসুদ বীন সাঈদী, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, সেক্রেটারী মো: জহিরুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা জামায়াতের মাওলানা মোফাজ্জেল হোসাইন প্রমুখ।