গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : দুই শিশু নিখোঁজের একদিন পর সিফাত হাসান (১১) নামে এক জনের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। গত ১২ জুলাই সকাল ১০টায় নিহত শিশু সিফাতের লাশ বাড়ি থেকে প্রায় ২শ’ গজ দূরে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। নিহত সিফাত উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরশাঁখচূড়া গ্রামের সৌদি প্রবাসী নূর ইসলামের ছেলে এবং চরশাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। এখনও সন্ধান মিলেনি, অপর শিশু একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় গ্রামের সৌদি প্রবাসী আল আমিনের ছেলে আইমান সাদাব (৫) এর।