কিশোরগঞ্জ সংবাদদাতা : মহিলাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি ইসলামী সরকার গঠনের জন্য মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াত নেত্রী নাজমা খাতুন। তিনি আজ সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে বক্তব্য রাখেন। হালিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোরশেদা খাতুন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মহিলা বিভাগের সেক্রেটারি নাজমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ক্বারী মাওলানা আজিজুন্নেছা ও শহর শাখার কর্মপরিষদ সদস্যা শিরীন বেগম।
গ্রাম-গঞ্জ-শহর
বাজিতপুরে জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ
মহিলাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি ইসলামী সরকার গঠনের জন্য মহিলাদের এগিয়ে আসার আহ্বান