উপজেলার গোয়ালমারি ইউনিয়নের দৌলতেরকান্দি গ্রামে দিনে দিনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হাতিময় ষাঁড় ‘রাজাবাবু’। বয়স তার ২৪ মাস, ওজন তার ২৬ মণ এবং লম্বায় ৯ ফুট ৫ ইঞ্চি, উচ্চতায় ৬ ফুট। তার খাবার-দাবার আইটেম হরেক রকম, যেমন: আপেল, কমলা, তরমুজ ইত্যাদি। গরুটির মালিক আরও জানান, প্রায় ৮ বছর ধরে প্রতিবছর ৫ থেকে ৬টি গরু কুরবানি ঈদের জন্য লালন-পালন করে আসছেন। চার বছর আগে শখ করে ঢাকার গাবতলী থেকে হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি বকনা গরুর বাচ্চা কিনে আনেন তিনি। সেটিকে লালন-পালন করে বড় করার পর বাড়িতেই জন্ম নেয় ‘রাজাবাবু’। এখন ষাঁড়টির বয়স ২৪ মাস হলেও তার ওজন দাঁড়িয়েছে ২৬ মণে। প্রতি মাসে এক মণের বেশি ওজন বাড়ে গরুটির। রাজাবাবুর দেখাশোনার দায়িত্বে রয়েছেন আব্দুল আউয়ালের মা ফিরোজা বেগম। আউয়াল বলেন, ‘মাত্র ২৪ মাস বয়স রাজাবাবুর। আমার মা শখ করে তার নাম রেখেছেন। স্নেহ, আদর আর ভালোবাসায় রাজাবাবুকে আমরা যত্ন করে লালন-পালন করেছি। বিক্রি করতে কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই।