শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা বিএনপি’র উদ্যেগে ও শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটনের নেতৃত্বে সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নাভারে বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। এরপর নাভারন সাদক্ষীরা মোড় থেকে নাভারন বাজারের প্রতিটি দোকানে দোকানে গণসংযোগ করেন নুরুজ্জামান লিটনসহ বিএনপি নেতৃবৃন্দ। এ সময় উপস্থিছিলেন ও গণসংযোগে অংশ নেন বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের (ভারত), শার্শা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাড. মোস্তফা কামাল মিন্টু, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, আবুল কাশেম, শার্শা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শ্রমিক দলের নেতা আব্দুর রাজ্জাকসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মি অংশ নেন।
গণসংযোগ কালে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটন বলেন দেশে ফ্যসিবাদ পতনের পর একটি মহল ও আওয়ামী লীগের দোসররা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন প্রয়োজন। এজন্য সম্ভব্য আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বচনে ধানের শীষের বিজয়ী করতে তৃনমুল পর্যায় সকল নেতা কর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সেই সাথে তিনি বলেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করতে সকল চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকল ব্যবসায়ীদের আহ্বান জানান এবং সকল ব্যবসায়ীদের খোঁজ খবর নেন। শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান বলেন চাঁদাবাজ যেই হোক তাকে পুলিশে ধরিয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান।