বাংলাদেশ জামায়াতে ইসলামী আদাবর থানার উদ্যোগে এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মোবারক হোসাইনের সৌজন্যে গতকাল রোববার শেখেরটেক ১ নং রোড ও কৃ্ষি মার্কেট রিংরোড এলাকায় পথচারীদের মাঝে বিশুদ্ধ ও ঠাণ্ডা খাবার পানি বিতরণ করা হয়। প্রচণ্ড গরমে এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী উত্তরের মজলিসে শূরার সদস্য ও আদাবর থানা আমীর আল আমিন সবুজ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর জোন টিমের সদস্য ডা. শফিউর রহমান,এ্যডভোকেট আজহার মুন্সি, আদাবর থানার নায়েবে আমীর হাসান আব্দুল্লাহ সাকিব, সহকারি সেক্রেটারি ইমরান হাসান তারিফ, বায়তুলমাল সম্পাদক আতাউর রহমান মহসিন এবং থানার কর্মপরিষদ সদস্যবৃন্দ ও ওয়ার্ড নেতৃবৃন্দ। এই মহতী কার্যক্রমের মাধ্যমে জামায়াতে ইসলামী জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে মানবিক দায়িত্ব পালন করে চলেছে। প্রেসবিজ্ঞপ্তি।