শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক গণসংযোগ করেছেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি এলাকাব্যাপী গণসংযোগ করেন।

গণসংযোগ চলাকালে তিনি ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জননেতা গোলাম রব্বানী বলেন, ইসলামী রাজনীতিই পারে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের স্থান থাকবে না। দাঁড়িপাল্লা প্রতীক ন্যায় ও সমতার প্রতীক এই প্রতীকের বিজয়ই হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয়।

তিনি আরও বলেন, আমরা ভয় ও বিভেদের রাজনীতি নয়, সত্য ও সেবার রাজনীতি বিশ্বাস করি। জনগণের ভালোবাসাই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, জনগণের সহযোগিতায় ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন করবো।

গণসংযোগে উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসন পরিচালনা কমিটির সদস্য সচিব ও শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড আমীর মতিয়ার রহমান, নায়েবে আমীর সাহেব আলী, সেক্রেটারি আবু সুফিয়ান পলাশ, সহকারী সেক্রেটারি শাহিন খান, বায়তুলমাল সেক্রেটারি রেজাউল করীম, কর্মপরিষদ সদস্য রেজওয়ান হোসেনসহ শতাধিক নেতাকর্মী। গণসংযোগকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সাধারণ মানুষ প্রার্থীকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেন।