বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে ১০ দিনব্যাপি ৭৫ টিডিপির মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে বাগাতিপাড়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে পৌরসভার ১৮-২৫ বছর বয়সের ৭৫ জন (ছেলে-মেয়ে) প্রশিক্ষণার্থীদের নিয়ে উদ্বোধনের মধ্য দিয়ে ১০ দিন ব্যাপি আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া আনসার ভিডিপি অফিসার এ কে এম রুহুল আমিন ভূইয়া এবং অত্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য লক্ষণহাটি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পারভেজ কবীর নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার নিমিত্তে নৈতিকতা ও শিষ্টাচারের প্রভাব, নাগরিকের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে উত্তম চর্চার প্রভাব বিষয়ে সংক্ষিপ্ত ভাবে উদ্বোধনী বক্তব্য রাখেন।
গ্রাম-গঞ্জ-শহর
বাগাতিপাড়ায় টিডিপির ১০ দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
নাটোরের বাগাতিপাড়ায় সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে ১০ দিনব্যাপি ৭৫ টিডিপির মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে বাগাতিপাড়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে