চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় মাদক মামলায় দশ বছর সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ ক্যাডার ঘ্যানা টিটোকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের মকবুল হোসেন ওরফে কসাই মঙ্গলের ছেলে । তার বিরুদ্ধে আরো ১৭ টি মামলা বিচারাধীন আছে আদালতে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সোমবার দুপুরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর ছত্রছায়ায় টিটো মাদক ও অস্ত্র চোরাচালানের ব্যবসা শুরু করে। মাসুদ চৌধুরী সহযোগিতায় অল্পদিনের মধ্যে টিটো অস্ত্র চোরাচালান ও মাদকের দেশব্যাপী সিন্ডিকেট গড়ে তোলে। সে সময় তার বিরুদ্ধে মামলা দায়ের হলেও পুলিশ সাহস করে কখনও গ্রেফতার করতে পারেনি। কেননা সে সব সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এমপি সাহেবদের সাথে চলাফেরা করতো। ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে চৌগাছা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। মামলা ৮ তারিখ ২০/০২/২০২০। সম্প্রতি আদালত সেই মামলার রায়ে তাকে দশ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে। আসামী পলাতক থাকায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে। সে মামলার পুলিশ টিটোকে সোমবার তার বাড়ি থেকে আটক করে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তার আরো ১৭টি মামলা বিচারাধীন আছে।
গ্রাম-গঞ্জ-শহর
চৌগাছায় দশ বছর সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ ক্যাডার গ্রেফতার
যশোরের চৌগাছায় মাদক মামলায় দশ বছর সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ ক্যাডার ঘ্যানা টিটোকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের মকবুল হোসেন ওরফে কসাই মঙ্গলের ছেলে । তার বিরুদ্ধে আরো ১৭ টি মামলা বিচারাধীন আছে আদালতে।
Printed Edition