মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার মুরাদনগর উপজেলা সাব-রেজিস্ট্রার রওশন সাদিয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার ও নকল নবীশরা। মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কে উপজেলা পরিষদের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা সাব-রেজিস্ট্রার রওশন সাদিয়ার সততা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা জানান, গত বছরের ডিসেম্বরে মুরাদনগর উপজেলায় যোগদানের পর থেকে রওশন সাদিয়া রেজিস্ট্রি অফিসে সব ধরনের অনৈতিক লেনদেন বন্ধ করে দিয়েছেন। বক্তারা তাকে ‘অত্যন্ত সৎ ও মেধাবী অফিসার’ হিসেবে উল্লেখ করে বলেন, এমন সৎ কর্মকর্তা বাংলাদেশে বিরল। তারা রওশন সাদিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের ঘটনায় গভীর হতাশা এবং তীব্র নিন্দা জানান।