বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নী জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট সাইফুর রহমানের শ্রদ্ধেয় পিতা মাস্টার আবদুল হক নিজামী ও বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার এডভোকেট আবু বাক্কার সিদ্দিকের মমতাময়ী মাতা আক্তার বানুর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট জসিম উদ্দিন সরকার ও বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল এডভোকেট মতিউর রহমান আকন্দ।

গতকাল বৃহস্পতিবার দেয়া যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম ও মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন মরহুম ও মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাদেরকে জান্নাতবাসী করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

উল্লেখ্য যে, এডভোকেট সাইফুর রহমানের পিতা গত ৩০ জুন সোমবার চট্টগ্রাম জেলার মিরেরসরাই উপজেলার পশ্চিম মিঠানালা গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গিয়েছেন। মরহুমের নামাজে জানাজা তার নিজ গ্রাম পশ্চিম মিঠানালায় ১ জুলাই বিকেলে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

এড. আবু বাক্কার সিদ্দিকের মাতা মরহুমা আক্তার বানু গত বুধবার সকালে বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে কিশোরগঞ্জের ভাগলপুরে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।